ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:০৭, ১৪ নভেম্বর ২০২০

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু

মামলার সাথে জড়িত আলামত উদ্ধারের দাবি রায়হানের মায়ের

নিহত রায়হানের মা সালমা বেগম

নিহত রায়হানের মা সালমা বেগম

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান আহমদের শার্ট, মোবাইলসহ সকল আলামত উদ্ধারের দাবি জানিয়েছেন তার মা সালমা বেগম।

শনিবার দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রায়হানের মা সামলা বেগম পিবিআইয়ের প্রতি আহ্বান করে এই দাবি জানান।

তিনি বলেন, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের আগের রাতে নীল শার্ট পরেই বেরিয়েছিলেন রায়হান। কিন্তু রায়হানের মরদেহে ছিল লাল শার্ট। এছাড়া মরদেহ হস্তান্তরের সময় তার মোবাইলও ফিরিয়ে দেয়নি পুলিশ।

এদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্যের কেউই ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। এতে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে প্রভাব পড়বে।

সিলেট কোর্টের সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমরা আশা করেছিলাম আসামিরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে। কিন্তু কোনো আসামিই এখন পর্যন্ত আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়নি। 

বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক মখলিসুর রহমান কামরান বলেন, আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করছে। একই সঙ্গে পিবিআই’র প্রতি আমরা আস্থা রাখতে চাই। কারণ পিবিআই আমাদের জানিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত হবে। আর যদি মামলার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আবারো দেশবাসীকে নিয়ে আন্দোলন করবো।

গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান। এই ঘটনায় রায়হানের স্ত্রী কেতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলা পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়