সিলেট প্রতিনিধি
`নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে`
জকিগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। যেখানেই অপরাধ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নারী পুরুষদের সমান তালে আগাতে হবে। নারী নির্যাতন ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। আর পরিবার থেকেই এ চর্চার বিকাশ ঘটুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি বিপ্লব হোম দাসের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লে. কর্ণেল রফিকুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। নারী অধিকার বিষয়ক অভিব্যক্তি প্রকাশ করেন মমতা নারী উন্নয়ন সমিতির ফারজানা আক্তার দীপা ও কর্মী রুজি বেগম।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























