সিলেট প্রতিনিধি
সিলেটে ইয়াবাসহ নারী আটক
সিলেটে ২৫ পিস ইয়াবাসহ মরিয়ম আক্তার মুন্নী (২৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর সোনারপাড়া থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী শাহী ঈদগাহ্ ভ্যালী সিটি, ব্যাদানা হাউজের আজহারুল ইসলাম মুমিনের স্ত্রী।
পুলিশ জানায়, আটক মুন্নী এসএমপির শাহপরাণ (র.) থানায় (এফ আই আর নং-৩/১৩৭, তারিখ- ০৩ অক্টোবর ২০২০) নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। সে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থ বাসাটিকে ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে। এছাড়াও মুন্নী বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে ও আশ্রিতার ছদ্মবেশে একইভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল বলেও জানা গেছে।
সহকারি পুলিশ কমিশনার আহমেদ পেয়ার জানান, মুন্নির বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























