ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৫ নভেম্বর ২০২০

সিলেটে রায়হানের মাকে ৫০ হাজার টাকা দিলো পুলিশ


সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমেদের মা সালমা বেগমকে ৫০ হাজার টাকা দিয়েছে জেলা পুলিশ। আজ রবিবার জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই টাকা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এসময় রায়হান হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত এসআই (বর্তমানে বরখাস্তকৃত) আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা বেগম।

এসময় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়