সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:০৪, ১৬ নভেম্বর ২০২০
সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ৭২টি যানবাহন আটক
সিলেটে ৪ দিনে ৩৫২টি যানবাহন আটক করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এরমধ্যে আজ সোমবারও ৭২টি যানবাহন আটক ও ৩৩টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
তন্মধ্যে ১৫টি নিবন্ধন সিএনজি অটোরিকশা, ৩১টি রেজিষ্ট্রেশন বিহীন ও কাগজপত্র বিহীন সিএনজি এবং ১৮টি মোটরসাইকেল, ২ টি প্রইভেট কার, ৬টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ সর্বমোট ৭৮টি গাড়ি ডাম্পিং করে ট্রাফিক পুলিশ।
জানা গেছে, সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে এসএমপির ট্রাফিক বিভাগ চতুর্থ দিনের মতো নগরীতে আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুবিদবাজার পয়েন্ট, তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, চন্ড্রিপুল পয়েন্ট, আলমপুর, প্যারাইরচক, সুরমা বাইপাস, টিলাগড় পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ট্রাফিক পুলিশ এই অভিযান শুরু করে। এরপর ১২, ১৫ ও আজ সোমবার নগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























