সিলেট প্রতিনিধি
সিলেটে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র উদ্ধার
সিলেটে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৯। রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে নগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলিসহ একটি রিভলবার ও ইয়াবা উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন- মো. তানভির আহম্মেদ ও সাগর সরকার। তানভির করের পাড়ার মো. আবদুল রহিমের ছেলে এবং সাগর সুনামগঞ্জ জেলার শাল্লার সুকেশ সরকারের ছেলে।
র্যাব জানায়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯-এর বিশেষ একটি দল সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন পাঠানটুলা মসজিদের সামনে অভিযান চালিয়ে মো. তানভির আহম্মেদ ও সাগর সরকারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দু’শ পিস ইয়াবা এবং ০৩ রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও একটি বিদেশি পিস্তল জব্দ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























