সিলেট প্রতিনিধি
আপডেট: ০৪:০৫, ১৭ নভেম্বর ২০২০
সাকিবকে হত্যার হুমকিদাতাকে খুঁজছে র্যাব-পুলিশ
বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে ধরতে অভিযানে নেমেছে র্যাব-পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র্যাব ও পুলিশ।
ঘটনাস্থলে থাকা সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, মহসিন মাদকাসক্ত। সে হেরোইন সেবন করে। তার পরিবারের বাকি সবাই ভাল মানুষ। মাদকাসক্ত হয়ে সে ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন হুমকি দিয়েছে। এজন্য আমরা এলাকাবাসী লজ্জিত। তাকে ধরিয়ে দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হুমকি প্রদানের বিষয়টি জানার পর থেকেই হুমকিদাতা মহসিনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
জানা গেছে, মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। কাল রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাকিবকে ‘কুপিয়ে কাটার’ হুমকি দেন তিনি। ভারতের কলকাতায় হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজার উদ্বোধন করতে যাওয়ায় সাকিবকে এ হুমকি প্রদান করেন মহসিন। তার হাতে একটি রামদাও দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। সোমবার সকালে নিজের আইডি থেকে আরেক লাইভে এসে রাতের হুমকির জন্য দুঃখ প্রকাশ করেন মহসিন তালুকদার।এদিকে, সোমবার বিকাল থেকে ওই যুবকের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) থাকতে দেখা গেছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























