সিলেট প্রতিনিধি
সিলেটে ভুয়া নারী পুলিশ আটক
সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার থেকে হালিমা বেগম (২৫) নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) প্রতারণায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃত হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা আবদুল জলিল ওরফে জিলালের মেয়ে।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. আবদুল বাতেন ভূঁইয়া জানান, রোববার রাতে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে টহল পুলিশ এক নারীকে পুলিশের ইউনিফর্ম পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত হালিমা বেগমের গ্রামের বাড়িতে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ জন্য তিনি গত শনিবার পুলিশের ইউনিফর্ম পরে গ্রামে যান। সেখান থেকে রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পরে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজারে আসেন। তিনি আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কোনও সুবিধা লাভের আশায় পুলিশের ইউনিফর্ম পরেছিলেন ওই নারী। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























