সিলেট প্রতিনিধি
কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত
নিয়ন্ত্রণে এসেছে সিলেটের কুমারগাঁও পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের আগুন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো বিদ্যুৎহীন রয়েছে সিলেট।
সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শওকত আলী আগুন নিয়ন্ত্রণের খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, সোমবার বেলা ১১ টার দিকে কুমারগাঁও পল্লী বিদ্যুতের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে (গ্রিডে) আগুন লাগে। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট জেলা। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায় নি।
পিডিবির নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, প্রথমে একটি ছোট গ্রিডে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন বাসের মাধ্যমে অন্য গ্রিডে চলে যায়। ৪-৫টি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায় নি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























