স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:০৭, ১৭ নভেম্বর ২০২০
পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু
রিমান্ড শেষে কারাগারে এসআই আকবর
বরখাস্তকৃত এসআই আকবর হোসেন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সাতদিনের রিমান্ড শেষে আকবরকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পিবিআই। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. আবুল কাশেম।
এদিনে এই মামলার আরো তিন আসামি বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাসকেও কারাগারে পাঠানো হয়েছে। তারা পাঁচদিনের রিমান্ডে ছিলেন।
সর্বশেষ মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুইয়াকে সাতদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। আদালতে জবানবন্দি না দেওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও রায়হান হত্য মামলায় বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























