সিলেট প্রতিনিধি
সিলেটে সড়কে গাড়ি পার্কিং ও দখল করে ব্যবসা, জরিমানা
সিলেটে বেআইনিভাবে সড়কে গাড়ি পার্কিং ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ৯টি মামলা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তদের কাছ থেকে জরিমানার সাড়ে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে।
বুধবার সিটি করপোরেশনের সামনে ও কোর্ট পয়েন্ট এলাকায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে সড়কে পার্কিং করার অভিযোগে ৮টি সিএনজি অটোরিক্সার চালকের বিরুদ্ধে মামলা করেন আদালত। এছাড়া অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে জরিমানার সাড়ে দশ হাজার টাকা আদায় করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের সদস্যরাসহ সিলেট সিটি করপোরেশনের কনজারভেন্সি শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
সিসিকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, নগরীতে ট্রেড লাইসেন্সেবিহীন ব্যবসা পরিচালনা, বকেয়া হোল্ডিং টেক্স আদায়, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া পানির বিল আদায় ইত্যাদি বিষয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























