সিলেট প্রতিনিধি
জৈন্তাপুরে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বসতঘরের মধ্য থেকে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেহপুর ইউনিয়নের উত্তর বাঘেরখাল (মুলকরটি) থেকে বুধবার সকালে সাবিয়া বেগম (৪৫) নামের ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
তিনি গ্রামেরবাবুল আহমদের স্ত্রী। পুলিশ বাবুলকে আটক করেছে।
জানা গেছে, বাবুল আহমদ তিনটি বিয়ে করেছেন। তন্মধ্যে সাবিয়া তার প্রথম স্ত্রী। তার সঙ্গে বাবুলের মনোমালিন্য চলছিল। সাবিয়া থাকেন নানার বাড়িতে।
মঙ্গলবার রাতে ৩ বছর বয়সী এক নাতনিকে নিয়ে সাবিয়া ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ওসি মহসিন আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য সাবিয়ার স্বামী বাবুলকে আটক করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























