ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ২০ নভেম্বর ২০২০

গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যতন মামলায় গ্রেফতার ৩

সিলেটের গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের লরিফর গ্রামের শামিল আহমদের স্ত্রী রানু বেগম (৪৫), ছেলে মেহেদী হাসান সাব্বির(২২) এবং খবির মিয়ার ছেলে অনু মিয়া(২৫)।

জানা গেছে, গত ১৪ নভেম্বর শামিল আহমদের পুত্রবধু সুলতানা (২০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তিনি অভিযোগ করেন, তাকে মারধর করে স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।

মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। এ সময় চুরি হওয়া ১টি স্বর্ণের গলার চেইন, ১টি স্বর্ণের হার, ৩ জোড়া স্বর্ণের দুল, ২টি স্বর্ণের নাকফুল ও ১ জোড়া রুপার নুপূর উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়