সিলেট প্রতিনিধি
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা সদরের উমেদনগর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় ইজিবাইকের (টমটমের) একটি স্ট্যান্ড রয়েছে। ওই স্ট্যান্ডের দখল নিয়ে পৌর এলাকার উমেদনগর গ্রামের দু’টি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের আলগাবাড়ি ও পূর্ব পাড়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় খোয়াইমুখ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলীর নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























