সিলেট প্রতিনিধি
সিলেটে শিশুকে অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
সিলেটে এক শিশুকে (১০) অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত রফিকুল ইসলাম ওরফে আলাজুল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আলাজুল সিলেট জেলার গোয়াইনঘাট থানার রাণীগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কেওয়াছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনের বাংলো টিলা এলাকায় ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির অভিভাবক বাদী হয়ে বিমানবন্দর থানায় ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা করেছেন।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর আম্বরখানা মসজিদের সামন থেকে ভিক্ষা করা অবস্থায় রফিকুল ইসলাম ওরফে আলাজুল বেশি টাকা ভিক্ষা দেওয়া ও ঘুরানোর প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে। এরপর বিমানবন্দর থানার কেওয়াছড়া চা-বাগানের ৩নম্বর সেকশনের বাংলোর টিলার ওপর নিয়া যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিকিৎকার দিলে স্থানীয় লোকজন ও চা-বাগানের শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে আলাজুলকে আটক করে ও শিশুটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির অভিভাবক বাদী হয়ে বিমানবন্দর থানায় ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা করেছেন। থানার মামলা নম্বর-৫২।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























