সিলেট প্রতিনিধি
আপডেট: ০১:৪১, ২২ নভেম্বর ২০২০
সিলেট
যুবকের লাশের পাশে ১৬ বছরের কিশোরীর আত্মহত্যার চেষ্টা
সিলেটে মিফতাহুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই আত্মহত্যার চেষ্টায় চালায় ১৬ বছরের এক কিশোরী।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ পাঠানটুলাস্থ নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে যুবকরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাঠিয়েছে। মিফতাহুর রহমান দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করেছে। ওই তরুণী ও মিফতাহুর রহমান একই বাসায় থাকতেন। আত্মহত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে তরুণীকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, তরুণের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। রাতে দুজনের মধ্যে ঝগড়া হলে সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তরুণটি। মেয়েটিও তখন তরুণের লাশের পাশে বসে আত্মহত্যার চেষ্টা করে। তার হাতে ব্লেডের ক্ষত পাওয়া গেছে।
নিহতের চাচা মুহিবুর রহমান বলেন, আমাদের ধারণা হচ্ছে কেউ আমার ভাতিজাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। পরে আবার তার মরদেহ নামিয়ে রাখে। তরুণী আমাদেরকে জানায়, আমার ভাতিজার সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। তবে বিয়ে হয়েছিল কি-না সেটি আমরা বলতে পারবো না। মেয়েটির বাড়ি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায়।’
কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এসময় পুলিশ নিহত মিফতাহুর রহমানের প্রেমিকাকে আটক করেছে। ওই তরুণীর মা কয়েকদিন পূর্বে মিফতাহুর রহমানের বাসায় তাকে রেখে যান। শুক্রবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী।
ওসি জানান- পুলিশকে দেওয়া মেয়েটির বক্তব্য যাচাই-বাছাই করা হবে। মামলা হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আদালতের নির্দেশে মেয়েটিকে সেফ হোমে পাঠিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























