ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৫, ২২ নভেম্বর ২০২০

সিলেটে পিযুষ কান্তির নামে চাঁদা দাবির অভিযোগ 

সিলেটের স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র নাম করে লোকজনের কাছে কে বা করা চাঁদা দাবি ও হুমকি প্রদান করছে। এ বিষয়ে পিযুষ কান্তি দে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ৭-৮ দিন যাবত ০১৯২৬৪৩২১৪৪ এই ফোন নাম্বার থেকে কল করে কে বা করা লোকজনের কাছে পিযুষ কান্তি দে’র নাম করে চাঁদা দাবি এবং হুমকি-ধমকি প্রদান করছে। ভুক্তভোগী মারফত বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে সিলেট কোতোয়ালি মডেল থানায় রোববার (২২ নভেম্বর) একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ১৯৫২।

আইরিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়