সিলেট প্রতিনিধি
সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
সিলেটের গোলাপগঞ্জে স্বামীর মারধরে সুফিয়া বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের রায়গড় (বটরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী আবদুল করিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার পশ্চিম বিলের বন্দর গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে সুফিয়া বেগম। আটককৃত স্বামী আবদুল করিম জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার কলাছড়া গ্রামের মৃত রকিব আলীর ছেলে। তারা কয়েক মাস ধরে গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। রোববার সকালে আবদুল করিমের সঙ্গে স্ত্রী সুফিয়া বেগমের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুল করিম সুফিয়া বেগমকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে সুফিয়া বেগম মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল করিমকে গ্রেফতার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় স্ত্রীর বাবার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























