ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:৪১, ২৮ ডিসেম্বর ২০২০

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা : হেলপার আটক

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনায় বাস চালকের সহকারী রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল রোববার (২৭ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ এলাকা থেকে হেলপার রশিদকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপার খালেদ্দুজামান এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

তিনি জানান, এক বিশেষ অভিযান চালিয়ে পিবিআইয়ের সদস্যরা তাকে গোবিন্দগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাসটির চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পিবিআইয়ের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি বাসে দিরাই যাচ্ছিলেন মেয়েটি। তার বাবার ভাষ্য, পৌরসভার সুজানগর এলাকায় বাকি যাত্রীরা নেমে যাওয়ায় বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসের চালক ও হেলপার তাকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং এক সময় দুই জনই ধর্ষণের চেষ্টা চালাই। মেয়েটি আত্মরক্ষার জন্য চলন্ত বাস থেকে লাফ দেয়।

পরে স্থানীয়রা আহত মেয়েটিকে দিরাই হাসপাতালে নেয়। হাসপাতালের চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়