ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ২৮ ডিসেম্বর ২০২০

দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

দিরাইয়ে ভোট দিতে এসেছেন ভোটাররা

দিরাইয়ে ভোট দিতে এসেছেন ভোটাররা

প্রথম ধাপে দেশের ২৪ টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের দিরাই পৌরসভা। শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা।

সোমবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে এবারের ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। প্রথমবারের মতো সুনামগঞ্জের দিরাই পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

ইভিএমে ভোট দিতে ভোটারদের সমস্যা হচ্ছে না। তবে ভোট নেওয়ার দায়িত্বে থাকা পোলিং অফিসাররা জানালেন, সমস্যা হচ্ছে বয়স্ক ভোটারদের ক্ষেত্রে। কারণ তাদের আঙুলে কড় পড়ে যাওয়ায় মেশিন ভোট নিতে চায় না। তাই কয়েকবার আঙুল পরিষ্কার করতে হচ্ছে। এতে সময় ব্যয় হচ্ছে।

দিরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩৭৯ জন। ১২টি কেন্দ্রের ৬২টি ভোটকক্ষে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো। সবার মাঝে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে।

দিরাই পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৯ জন এবং নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী লড়ছেন।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায়, বিএনপি প্রার্থী ইকবাল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুমসহ আটজন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়