সিলেট প্রতিনিধি
আপডেট: ০৬:১৬, ৩১ ডিসেম্বর ২০২০
বিসিএস সিলেট শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর মির্জাজাঙ্গল একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য বিধি মেনে বিসিএস সিলেট শাখায় (ভার্চ্যুয়াল) জুম অ্যাপ এ ২০১৯-২০ সালের কার্যক্রম এবং আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী। এদিন এ এস এম জি কিবরিয়ার পরিচালনায় সভায় ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ বিন আব্দুর রশীদ, জয়েন্ট সেক্রাটারী তারেক হাসান এবং সদস্য মো. সুলাইমান আহসান তানভীর উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি সভায় অতিথি হিসেবে যুক্ত ছিলেন- বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, সহ সভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মুনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুজাহিদ আল বেরুনী সুজন, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং রাশেদ আলী ভূঁইয়া। সিলেট শাখার সদস্যবৃন্দও অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।
সভায় সিলেট শাখার চেয়ারম্যান সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মোতাবেক আগামীতে সংগঠনে প্রযুক্তি ব্যবসায়ীদের অন্তর্ভূক্তিকে গুরুত্ব দিয়ে সিলেট শাখা কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























