নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২০, ৩১ ডিসেম্বর ২০২০
শ্রমিকদের চাপের মুখে ৩টি বাস কমালো বিআরটিসি
ফাইল ছবি
অবশেষে শ্রমিকদের চাপের মুখে সিলেট-শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাসের সংখ্যা কমানো হয়েছে। এই রুটে প্রতিদিন ৬ টি বাস চলাচলের কথা থাকলেও শ্রমিকদের চাপে বাস সংখ্যা তিনটি করা হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগের মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বিষয়টি নিশ্চিত করেন
তিনি বলেন, ‘সভায় বিআরটিসির কয়টি বাস সিলেট টু হবিগঞ্জ ও সিলেট টু শ্রীমঙ্গল চলাচল করবে সে ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে না পারায় বিভাগীয় কমিশনার মহোদয় পরবর্তীতে মোবাইলে জানাবেন বলে আমাদের আশ্বস্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।’
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত দেন যে- উভয় রুটে তিনটি করে বিআরটিসি বাস চলাচল করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে প্রতিদিন ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে। সবগুলো বাসেই শীততাপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা রয়েছে।
তবে উদ্বোধনের দিন থেকেই এই দুই রুটে বিআরটিসির বাস চলাচলে আপত্তি জানিয়ে আসছিলেন সাধারণ পরিবহন মালিক-শ্রমিকরা। ধর্মঘটের সময় বিআরটিসির বাস চলাচল করতে চাইলে বাধাও দেন শ্রমিকরা। রোববার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট থেকে শ্রীমঙ্গলগামী বিআরটিসির একটি বাস গন্তব্যে পৌঁছলেও সকাল সাড়ে নয়টায় হবিগঞ্জের উদ্দেশ্যে আরও একটি বাস ছাড়তে গিয়ে ঘটে বিপত্তি। এমনকি বাসটি ছাড়ার প্রাক্কালে সাধারণ পরিবহন শ্রমিক নেতারা এতে বাধা দেন।
পরে বিআরটিসির কাউন্টারে হামলা চালায় উন্মত্ত শ্রমিকরা। এসময় ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলীকেও লাঞ্ছিত করে তারা। বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ; এসময় পরিবহন শ্রমিকরা তাদের একটি ল্যাপটপ ও নগদ সাড়ে ১২ হাজার টাকাও নিয়ে যায়।
ওই ঘটনার পর থেকেই চলে বিআরটিসি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠক শেষে সমঝোতার পথে হেঁটেছে প্রশাসন।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























