সিলেট প্রতিনিধি
সিলেটের ব্যস্ততম সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা
সংগৃহীত
সিলেটের ব্যস্ততম কোর্টপয়েন্ট-চৌহাট্টা সড়কে ১ জানুয়ারি থেকে রিকশা, লেগুনা, ভ্যান ও হাতাগাড়ি চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে সিসিক।
ইতোমধ্যে এই সড়কের বিভিন্ন স্থানে সাইনবোর্ড টানিয়ে এমন নির্দেশনার কথা জানানো হয়েছে। এছাড়া নগরে এ ব্যাপারে মাইকিং করেও প্রচারণা চলানো হচ্ছে।
এদিকে রিকশা চালক ও মালিকদের পক্ষ থেকে নগরের সবচেয়ে ব্যস্ততম এই সড়কে রিকশা চলাচল বন্ধ না করার দাবি জানানো হয়েছে। তাদের দাবি, রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত অমূলক। এতে রিকশা চালকরা জীবিকার সঙ্কটে পড়বেন। এবং নগরবাসীও দুর্ভোগে পড়বেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি এই সড়কটি সম্প্রসারণ করে সৌন্দর্যবর্ধণ করা হচ্ছে। ইতিমধ্যে এই সড়ক ও ফুটপাতের সব হকারদের সরিয়ে অন্যত্র পুণবার্সূন করা হচ্ছে। কোর্ট পয়েন্ট-চৌহাট্টা সড়কটিকে একটি মডেল সড়কে পরিণত করার কাজ চলছে। যেখানে যাত্রী ও পথচারীরা কোনো দুর্ভোগ পোহাবেন না। পর্যটকরাও মুগ্ধ হবেন।
সিসিক মেয়র আরিফুল হক বলেন, সিলেট নগরীর ব্যস্ততম সড়কে যানজট নিরসনের লক্ষে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা, ভ্যান, হাতাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সড়কটিকে হকারমুক্ত করার পাশাপাশি যানজট মুক্ত রাখার এই উদ্দ্যোগও নগরবাসির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খান বলেন, অযথা রিক্সার উপর দোষ চাপিয়ে যানজট সৃষ্টির কথা বলা হচ্ছে। রিক্সার জন্য নগরীতে যানজট সৃষ্টি হয় না। সড়কে উভয় পাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য যানজট সৃষ্টি হয়। অবৈধ পার্কিং বন্ধ করা উচিত।
তিনি বলেন, সিলেট নগরে তেমন কোনো গণপরিবহন নেই। তাই রিকশাই নগরবাসীর ভরসা। প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করলে নগরবাসী দুর্ভোগে পড়বেন। আর রিকশা চালকরাও জীবিকার সঙ্কট পড়বে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























