ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৫, ২ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৪৬, ২ জানুয়ারি ২০২১

সুনামগঞ্জে বাসে ধর্ষণচেষ্টা: প্রধান আসামী আটক

সুনামগঞ্জে বাসে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইড পুলিশ। 

শনিবার (২ জানুয়ারি) সকালে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার বাস চালক শহীদ সিলেটের জালালাবাদ থানার মোল্লারগাঁওয়ের তৌফিক আহমেদ ওরফে মইন্নার ছেলে।

এর আগে গত ২৮ ডিসেম্বর জেলার গোবিন্দগঞ্জের বুরেরগাঁও থেকে বাসের হেলপার রশিদ আহমদকে গ্রেফতার করা করে পি‌বিআই‌য়ের এক‌টি বিশেষ দল। 

এ ব্যাপারে ওসি আশরাফুল ইসলাম জানান, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাস চালক শহীদকে গ্রেফতার করেছে।’ তবে কখন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সিআইডি কিছু জানায়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিকেলে দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় বাসে ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় বাসের চালক ও তার সহকারীরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।

মামলায় বলা হয়- সিলেট থেকে ছেড়ে আসা বাসে সুনামগঞ্জের দিরাই আসছিলেন ওই ছাত্রী। সুজানগর এলাকায় তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এক পর্যায়ে তারা ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

এক পর্যায়ে সম্ভ্রম বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। এসময় চিৎকার শুনে গ্রামবাসী আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ওই তরুণী সেখানেই ভর্তি আছেন।

আহত ছাত্রীটি দিরাই পৌর শহরের মজলিশপুর এলাকার বাসিন্দা এবং দিরাই ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়