ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ৩ জানুয়ারি ২০২১

পাখি শিকারিকে কারাদন্ড

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জের বাহুবলে রনি আহমেদ নামে এক ব্যক্তি পাখি শিকার করে বিক্রির কারণে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৩ জানুয়ারি) উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর নামক স্থানে পাখি বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাখি জব্দ করা হয়েছে।

রনি আহমেদ হবিগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

জেলা প্রশাসনের মিডিয়া অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, কল্যাণপুরে পাখি বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত আটক করেন রনিকে। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। পরে এ সকল পাখি অবমুক্ত করে দেয়া হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়