সিলেট প্রতিনিধি
নিজ খরচে কোয়ারেন্টাইন, ১৫২ যাত্রীর ফ্লাইট বাতিল
ফাইল ছবি
সরকারি নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের ১৪ দিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশ সরকার থেকে এমন নির্দেশনা জারির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা ১৫২ জন যাত্রীই তাদের ফ্লাইট বাতিল করেছেন।
সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন মাত্র ৪৮ যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, সোমবার বিমানের যে ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছাবে, সে ফ্লাইটে দু’শতাধিক যাত্রী দেশে আসার জন্য টিকেট কেটেছিলেন। কিন্তু দেশে ফিরে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এই ভয়ে ১৫২ জন যাত্রী ফ্লাইট বাতিল করেছেন। এ কারণে মাত্র ৪৮ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে ফ্লাইট আসবে।
যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের দুটি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। আজ দুপুরে দেশে ফেরা যাত্রীরা নগরের দরগাহ গেট এলাকার হোটেল হলি গেট ও হোটেল স্টার স্পেসিফিকে নিজ খরচে কোয়রেন্টাইনে থাকবেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব বলেন, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে আসার আগ্রহ হারিয়েছেন।
বিমানবন্দর থেকে সরকারি বাসে করে যাত্রীদের হোটেল নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























