সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:২১, ৪ জানুয়ারি ২০২১
সেনাবাহিনী পাহারায় লন্ডন ফেরত ৪২ যাত্রী কোয়ারেন্টাইনে
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আবার লন্ডন থেকে ৪৮ যাত্রী নিয়ে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরে অবতরণ করে (বিজি-২০২) ফ্লাইটটি।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটের। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। কিছুক্ষণ পর উড়োজাহাজটি ওসমানী বিমান বন্দর ছাড়ে বাকি ৬ জন যাত্রী নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে।
সিলেট বিমানবন্দরের যাত্রী নামার সঙ্গে সঙ্গেই তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা চেকআপ শেষে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার জন্য পুলিশ ও সেনাবাহিনীর পাহাড়ায় নগরের হোটেল হলি গেইট ও স্টার প্যাসিফিকে নেয়া হয়।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া) শামমা লাবিবা অর্ণব বলেন, ওসমানী বিমানবন্দরে কঠোর নিরাপত্তায় বিআরটিসি বাসে করে সরাসরি তাদেরকে হোটেলে নেয়া হয়।
তিনি জানান, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে আসার আগ্রহ হারিয়েছেন। যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন সেজন্য হোটেলগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিলো। যাত্রীরা আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সহযোগিতা করেছেন।
আইনিউজ/বিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























