ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫১, ৪ জানুয়ারি ২০২১

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টাইনে যেতে আপত্তি

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাজ্যে সম্প্রতি বেড়েছে করোনার নতুন ধরনের সংক্রমণ। দেশে ভাইরাসের বিস্তার রোধে সরকার বিভিন্ন নির্দেশনা জারি করেছে। এর মধ্যে অন্যতম বিদেশ থেকে ফিরলেই নিজ খরচে যেতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। 

এমন পরিস্থিতিতে সোমবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরেছেন ৪৮ জন যাত্রী। এদের মধ্যে অনেকেই কোয়ারেন্টাইনে যেতে আপত্তি জানানোর পাশাপাশি বিভিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করেন।

আগতদের মধ্যে কেউ কেউ পুলিশের বাধা অমান্য করে বেড়িয়ে পড়তে চান, কেউ বাইরে এসে সিগারেট খাওয়া নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে উদ্ধত্বপূর্ণ আচরণ করেন, অনেকে আবার সাংবাদিকদের সাথে অশোভন আচরণও করেন। তাদের মধ্যে অনেকে হোটেলে যেতে জানান অস্বীকৃতি।  

সোমবার দুপুরে ফ্লাইটে আসা ৪৮ জন যাত্রীর মধ্যে ৪২ জন সিলেটের। তবে এই ফ্লাইটে আসার কথা ছিল ২০০ জনের। কিন্তু নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ফ্লাইট বাতিল করেছেন ১৫২ জন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া) শামমা লাবিবা অর্ণব বলেন, ওসমানী বিমানবন্দরে কঠোর নিরাপত্তায় বিআরটিসি বাসে করে সরাসরি তাদেরকে হোটেলে নেয়া হয়।

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের দুটি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। দেশে ফেরা যাত্রীরা নগরের দরগাহ গেট এলাকার হোটেল হলি গেট ও হোটেল স্টার স্পেসিফিকে নিজ খরচে কোয়রেন্টাইনে থাকবেন।

দীর্ঘদিন পর দেশে আসলেও করোনা পরিস্থিতিতে স্বজনদের সাথে দেখা করতে পারছে না প্রবাস ফেরত যাত্রীরা। এই না দেখার আফসোস থাকলেও স্বজনরা সবার স্বার্থে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়