সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:০৮, ৭ জানুয়ারি ২০২১
৬ মাস ধরে তুরস্ক সীমান্তে নিখোঁজ সিলেটের মুমিত
নিখোঁজ আব্দুল মুমিতের ছবি
সিলেটের গোলাপগঞ্জের চন্দরপুরস্থ উপজেলার আব্দুল মুমিত (৩৩) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন ৬ মাস ধরে। তিনি চন্দরপুরস্থ উপজেলার বানিগাজী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। তুরস্কে যাওয়ার পথে তিনি নিখোঁজ রয়েছেন ইরান-তুরস্ক সীমান্তে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। তাকে ইরান-তুরস্ক সীমান্তে পাঠানো দালালরাও এখন ফোন ধরছে না।
জানা যায়, তিনি তুরস্কে যাওয়ার জন্য প্রথমে দুবাইয়ে পাড়ি জমান। তারপর তিনি পড়েন দালালের খপ্পরে। মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে যাওয়ার জন্য দালালরা তাকে নিয়ে যায় ইরানে। ইরানের উরুমিয়া সীমান্তে যাওয়ার আগপর্যন্ত তিনি তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন কিন্তু গত বছরের ২৯ জুন থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আব্দুল মুমিতের ভাই ফ্রান্স প্রবাসী জুনেদ আহমদ জানান, সর্বশেষ ২৯ জুন আব্দুল মুমিতের সঙ্গে তার ফোনে কথা হয়। এ সময় আব্দুল মুমিত ইরানের উরুমিয়া সীমান্তে অবস্থান করছিলেন বলে জানিয়েছিলেন। পরের দিন তার তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে আব্দুল মুমিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে ইরানে অবস্থানরত হবিগঞ্জের বাসিন্দা দালাল আব্দুল মালিক ও ওমানে অবস্থানরত গোলাপগঞ্জের ফুলসাইন্দ এলাকার দালাল জসিম উদ্দিন প্রথমে জানায়, আব্দুল মুমিতকে তুরস্ক পুলিশ আটক করে জেলে রেখেছে। সে মুক্তি পাওয়ার পর যোগাযোগ করবে। প্রথমে তারা ফোন রিসিভ করলেও এরপর থেকে আর কোনো ফোন রিসিভ করছে না।
আইনিউজ/বিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























