সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:০৪, ৭ জানুয়ারি ২০২১
সংক্রমণের মধ্যেও সিলেটে ফিরছেন যুক্তরাজ্য প্রবাসীরা
ফাইল ছবি
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণের মধ্যেও দেশে ফিরছেন প্রবাসীরা। আজও লন্ডন থেকে ৩৪ যাত্রী নিয়ে এসেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ জন যাত্রী নিয়ে অবতরণ করে বিমানের বিজি-২০২ ফ্লাইট। আগতদের মধ্যে ২৮ জনই সিলেটের। বাকি ৬ জন যাত্রী অবতরণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য থেকে আসলেই নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে যাত্রীদের। এই নির্দেশনা জারির পর থেকে অনেকেই দেশে আসার আগ্রহ হারিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























