ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:০৪, ৮ জানুয়ারি ২০২১

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব ও মাদক ব্যবসায়ী

র‌্যাব ও মাদক ব্যবসায়ী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে নিজ ঘর থেকে হেলিম উদ্দিন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন হাজারেরও বেশি ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে তার ঘর থেকে আটক করে র‌্যাব।

আটক হেলিম উদ্দিন (৪৮) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানিয়েছেন, হেলিম উদ্দিনের কাছ থেকে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি একজন মাদক ব্যবসায়ী।

তিনি আরও জানান, হেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়