ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০১, ১০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:০৬, ১০ জানুয়ারি ২০২১

সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট কেন্দ্রীয় কারাগারে সেলের ভেতরে গ্রিলের সাথে ঝুলে এক কয়েদি আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাতে কয়েদি আত্মহত্যার চেষ্টা করে। মুমুর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত কয়েদির নাম রুবেল মিয়া। রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। তার কয়েদি নং- ৪০১০/এ।

রুবেল একটি হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। ৪ বছর ধরে সে সিলেট কারাগারে শাস্তি ভোগ করছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাহিনুল হক নামে এক কারারক্ষীকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।

রুবেলের মরদেহ ময়না তদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়