ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ১০ জানুয়ারি ২০২১

২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট নগরীর কিছু এলাকা

ফাইল ছবি

ফাইল ছবি

ফিডে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার কারণে সিলেট নগরীর কিছু এলাকায় ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে এসব এলাকার স্বাভাবিক কার্যক্রম।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের (পিডিবি) সিলেট কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, নগরের নয়াসড়ক ফিডে ক্রুটি দেখা দেয়ায় জেলরোড, বারুতখানা, জিন্দাবাজার, নয়াসড়ক এলাকা শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ফলে এলাকাগুলোর বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাটের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরেফিন বলেন, নয়াসড়ক ফিডে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার পরপরই আমরা ত্রুটি চিহ্নিত করেছি। কাজ চলছে তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পিডিবির একটু সময় লাগবে।

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়