কমলগঞ্জ প্রতিনিধি
চাকরির উদ্দেশ্যে বের হয়ে ১৮ দিন ধরে নিখোঁজ কমলগঞ্জের লক্ষীকান্ত
নিখোঁজ লক্ষীকান্ত সিংহ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লক্ষীকান্ত সিংহ ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৬ ডিসেম্বর সকাল ৭ টায় চাকরির উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।
নিখোঁজ লক্ষীকান্ত (৫০) উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী গ্রামের বাসিন্দা। ২৬ ডিসেম্বরের পর থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি স্বজনরা।
লক্ষীকান্তের গায়ের রং ফর্সা, শারীরিক গঠন মাঝারী, মুখমন্ডল গোল আকৃতির, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। পরনে ছিল কালো রংয়ের জ্যাকেট ও কালো রংয়ের প্যান্ট। তিনি দেশের প্রচলিত ভাষা ও মণিপুরী আঞ্চলিক ভাষায় কথা বলেন।
এ ঘটনায় নিখোঁজ লক্ষীকান্ত সিংহের স্ত্রী কৃষ্ণা সিনহা বাদি হয়ে গত ১ জানুয়ারি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৩৮) করেন।
নিখোঁজ লক্ষীকান্ত সিংহের স্ত্রী কৃষ্ণা সিনহা বলেন, পরিচিতদের সহায়তায় চাকুরির সুযোগ করতে তিনি ২৬ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। এজন্য তিনি শঙ্কিত।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























