সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:৩৫, ১৩ জানুয়ারি ২০২১
সিলেটে মাহফিলের মঞ্চে উঠতে পারলেন না মামুনুল হক
মামুনুল হক
সিলেটের গোলাপগঞ্জে এক ওয়াজ মাহফিলের অতিথি করা হয়েছিলো হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে।ওয়াজ মাহফিলে তিনি আসলেও উঠতে পারেননি মঞ্চে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ছিল। মামুনুল হক সেখানে পৌঁছালে বিতর্কের শুরু হয়। এ সময় প্রশাসনের হস্তক্ষেপে তাকে মঞ্চে উঠতে দেয়া হয়নি। ফলে মামুনুল হককে বাদ দিয়েই মাহফিল শেষ হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, প্রশাসনের অনুমতি না থাকায় এবং আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশংকায় তাকে বয়ান দিতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিককালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন মামুনুল হকসহ কয়েকজন ধর্মীয় বক্তা। এ ঘটনায় সারাদেশে মামুনুল হকদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























