সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:৫৩, ১৪ জানুয়ারি ২০২১
১৪ নয়, যুক্তরাজ্যফেরত প্রবাসীরা কোয়ারেন্টাইনে থাকবেন ৪ দিন
ফাইল ছবি
যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশ অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে দেশে ফিরলেই থাকতে হবে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। তবে সেই নির্দেশনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত প্রবাসীরা ১৪ দিনের পরিবর্তে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকবেন চার দিন। এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোনও যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। ৪দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল আসলে বাড়িতে গিয়ে ১৪দিন হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।
এ ব্যাপারে সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীর বলেন, আগামী ১৫ জানুয়ারি রাত ১২টার পর থেকে কোয়ারেন্টিনের নতুন নিয়ম কার্যকর হবে। যারা যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন, তাদের ক্ষেত্রে এমন নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। সেভাবেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। আর ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে।
তিনি আরও বলেন, আগামী ১৮ জানুয়ারি লন্ডন থেকে সিলেটে যে ফ্লাইটটি আসবে, সেই ফ্লাইটের যাত্রীদের দিয়ে সিলেটে কোয়ারেন্টিনের নতুন নিয়ম শুরু হবে। তবে আজ সিলেটে লন্ডনের যে ফ্লাইট এসেছে তারা ১৪ দিনেরই কোয়ারেন্টিন পালন করবেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























