কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১১:১৪, ১৬ জানুয়ারি ২০২১
রাত পোহালেই কমলগঞ্জে ভোট
ফাইল ছবি
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দেশের ৬০ পৌরসভার নির্বাচন। এর মধ্যে রয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাও। শনিবারের (১৬ জানুয়ারি) নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কমলগঞ্জ প্রশাসন।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলায় ৯ জন নির্বাহী হাকিম, ৩টি স্ট্রাইকিং ফোর্স ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কমলগঞ্জ জুড়ে বইছে নির্বাচনের হাওয়া। ভোটাররা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী আলোচনা করে। পাড়ায়-মহল্লায় আলোচনার মূল বিষয় এখন কে হচ্ছেন পরবর্তী জনপ্রার্থী।
নির্বাচনে এবার আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে লড়ছেন বিদ্রোহী দুই প্রার্থী। তবে জুয়েল আহমেদের (নৌকা) বিপরীতে স্বতন্ত্র হিসেবে অংশ নেওয়ায় আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও মো. হেলাল মিয়াকে( জগ) এরই মধ্যে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
তবে দুজনই জয় লাভে আশাবাদী। তারা জানান, সুষ্ঠু নির্বাচনের বিপরীতে কিছু হলেই শক্ত ভাবে তা প্রতিরোধ করা হবে। এমন অবস্থায় কমলগঞ্জ পৌরসভায় এখন টান টান উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কিছুটা উত্তেজনা থাকলেও নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
শনিবার ৯ জন নির্বাহী হাকিম মাঠে কাজ করবেন। এছাড়া ৩ টি স্টাইকিং ফোর্সসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাথে থাকবে র্যাব, বিজিবি টহল। তাছাড়া শক্ত একটি ভিজিল্যান্স টিমও নজরদারিতে থাকবে।
এবছর কমলগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৯০৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৯১১জন, নারী ৬ হাজার ৯৯৪। এই ভোটাররা বেছে নিবেন তাদের পছন্দের প্রার্থীদের।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























