সিলেট প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর মারা গেছেন
নিজামউদ্দিন লস্কর ময়না
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না মারা গেছেন। রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে নিজামউদ্দিন লস্করের বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। নিজাম উদ্দিন লস্কর কিডনির সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, নিজামউদ্দিন লস্কর গত ৮ জানুয়ারি ব্রেনস্ট্রোক করেন। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি লাইফসাপোর্টে আছেন।
বৃহস্পতিবার লাইফসাপোর্ট খুলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এরপর শুক্রবার তাকে নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, নিজাম উদ্দিন লস্কর ময়না একাত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সম্মুখ যুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তিনি নাট্যকার, নির্দেশক, অনুবাদক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে সিলেটে সুপরিচিত।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























