সিলেট প্রতিনিধি
জাতির উন্নয়ন-অগ্রগতিতে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে: নাহিদ
জাতির উন্নয়ন-অগ্রগতিতে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে উল্লেখ করে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ‘সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নারী শিক্ষার উন্নয়ন অপরিহার্য। বর্তমান সরকার সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করেছে।‘
সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে রোববার (১৭ জানুয়ারি) দুপুরে লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের ভবন নির্মাণের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নারী সমাজ নিজেদের মেধায় আজ অনেক এগিয়েছে। তাই বৃহৎ জনসংখ্যার এই নারী সমাজকে আলোকিত করতে নারী শিক্ষার প্রসারে লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের যাত্রা শুরু করলো। আগামী দিনে এই এলাকায় এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে।
এদিন অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ ভার্চুয়ালি অংশ নিয়ে ভবন নির্মাণের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘সুস্থ সমাজ গঠনে দেশের প্রান্তিক অঞ্চলে নারী শিক্ষার প্রসারে এমন উদ্যোগ উৎসাহব্যঞ্জক’
বক্তব্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে বিশেষ করে আয়ারল্যান্ড প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান বাবলুকে ধন্যবাদ জানান সাবেক মন্ত্রী।
লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের উদ্যোক্তা সাইফুর রহমান বাবলু ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, আজ আমাদের স্বপ্নপূরণের দিন। এই স্বপ্ন বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলায় নারী শিক্ষার প্রসার হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, আবদুল বাছিত, গৌছ উদ্দিন, ফখরুল আলম চৌধুরী, জিয়াউল বারী চৌধুরী সায়নু, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, মোহাম্মদ মাহতাব খাঁ, আবদুর রহমান, বেলাল আহমদ, ফখরুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন খাঁ, রোমান আহমদ, রাশেদুল ইসলাম চৌধুরী, সুমন আহমদ, রেকন চৌধুরী, রেহান আহমদ, আবদুল কাদির, মারুফ আহমদ চৌধুরী, এ এম মুহিবুল হাসান প্রমুখ।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























