সিলেট প্রতিনিধি
চেক প্রতারণার মামলায় রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাগীব আলী
সিলেটের আলোচিত-সমালোচিত ব্যবসায়ী রাগীব আলীর বিরুদ্ধে ‘চেক ডিজঅনারের’ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. শাহিনুর রহমান এ পরোয়ানা জারি করেন।
রোববার (১৭ জানুয়ারি) আদালত এ পরোয়ানা জারি করেন বলে জানান মামলার বাদিপক্ষের আইনজীবী মো. গোলাম রব্বানী। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এই পরোয়ানা সিলেটের পুলিশ সুপার বরাবরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গত বছরের ৬ ডিসেম্বর ২০ লাখ টাকার চেক দিয়ে প্রতারণার অভিযোগে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নতুন মামলাটি দায়ের করেন জাফর সাদিক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আলী ফারকাদ ট্রেড নামে জাফর সাদিকের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকার চেক প্রদান করেন রাগীব আলী। কিন্তু চেকের স্বাক্ষরে অমিল থাকায় ব্যাংক তা ফিরিয়ে দেয়। এ ব্যাপারে ফারকাদ ট্রেডের পক্ষ থেকে রাগীব আলীকে উকিল নোটিশ পাঠানো হলে তিনি কোনো উত্তর দেননি। এরপর গত ৬ ডিসেম্বর আদালতে মামলা করেন জাফর সাদিক।
১৭ জানুয়ারি আদালত রাগীব আলীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানায় রাগীব আলীর ঠিকানা হিসেবে সিলেটের মালনীছড়া চা বাগানের বাংলোর কথা উল্লেখ করা হয়েছে।
সিলেট পুলিশ সুপার বরাবরে প্রেরিত পরোয়ানার উল্লেখ করা হয়েছে- 'এতদ্বারা আদেশ করা যাইতেছে যে আপনি আসামিকে ধরিয়া আমার নিকটে উপস্থিত করিবেন। ইহাতে ত্রুটি না হয়।' তবে এখনও পরোয়ানা নোটিশ পাননি বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
সিলেটের এক আলোচিত সমালোচিত ব্যবসায়ী রাগীব আলী। সিলেটের দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান প্রতারণার মাধ্যমে দখল করে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। তারাপুর সংক্রান্ত দুটি মামলায় ১৪ ও ৭ বছরের সাজা হয়েছে রাগীব আলীর। এসব মামলায় প্রায় একবছর জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























