ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:১১, ২৩ জানুয়ারি ২০২১

‘স্বপ্ননীড়ে’র চাবি পেয়ে হাসি ফুটল গৃহহীনদের মুখে

গৃহের চাবি হস্তান্তর করছেন পররাষ্ট্রমন্ত্রী

গৃহের চাবি হস্তান্তর করছেন পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষে হাসি ফুটল দেশের ভূমি ও গৃহহীন পরিবারগুলোর মুখে। শনিবার সকালে দেশের ৪৯২টি উপজেলার ৭০ হাজার পরিবারের মাঝে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সিলেট সদর উপজেলার ১৭ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে নির্মিত বাড়ি ‘স্বপ্ননীড়ে’র চাবি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের গৃহহীন-ভূমিহীনদেরকে বিনামূল্যে নবনির্মিত বসতঘর বিশ্বে নতুন সূচনা সৃষ্টি করেছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরেক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের গৃহহীন-ভূমিহীনদেরকে বিনামূল্যে বসতঘর নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। ধাপে ধাপে এই কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আমরা গর্বিত। সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মন্ত্রণালয়ের সহকর্মীরা একদিনের বেতন এই প্রকল্পে দান করতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এই প্রকল্প শেষ হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতির জন্য কাজ শুরু করবে সরকার।

গৃহহীন আশ্রয়ণ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলায় নির্মিত ১৪৪ টি ঘরের মধ্যে ১৭ টি পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।  বাকি পরিবারগুলোকে ক্রমান্বয়ে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়