সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:২৭, ২৩ জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক মানের ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২’ উদ্বোধন
‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২` এর উদ্বোধন
দেশে প্রথমবারের মতো সিলেটের লাক্কাতুরায় গড়ে তোলা হচ্ছে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স। শনিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে নির্মিত 'সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২' এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ৩ একর জমিতে নতুন আরেকটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্টেডিয়ামটির উদ্বোধন করা হলো।
প্রথমে ক্রিকেটারদের অনুশীলনের জন্য আউটার স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়েছিল এটি। তবে এতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সব সুযোগ-সুবিধা থাকায় নতুন স্টেডিয়ামকে ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২’ নামকরণ করা হয়েছে।
উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২ এর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করা হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই আইসিসির কাছ থেকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটির স্বীকৃতি পেয়ে যাব।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ করেন, ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২ যেহেতু আন্তর্জাতিক মানের করে তৈরি করা হয়েছে। তাই এর স্বীকৃতি পেতে দেরি হবে না বলে আমাদের আশা।’
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























