সিলেট প্রতিনিধি
পুনর্বাসনের দাবিতে সিলেটে ১৫০ ভূমি ও গৃহহীন পরিবারের অবস্থান
সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রায় ৭০ হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দিয়েছেন। নতুন ঘর পেয়ে আনন্দে ভাসছে সেই সকল পরিবার। এদিকে সিলেটে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের দাবি জানিয়ে অন্তত দেড়শ ‘ভূমি ও গৃহহীন’ পরিবারের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
রোববার (২৪ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। কর্মসূচি শেষে পুনর্বাসনের আবেদন জানিয়ে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম ববাবরে একটি স্মারকলিপি দেন ভূমিহীন ও গৃহহীনরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেটের জালালাবাদ থানাধীন ৬ নং টুকের বাজার ইউনিয়নের গৌরীপুর গ্রামের ১৫০ অধিবাসী পরিবার সুরমা নদীর পাড় ভাঙনের ফলে আজ ভূমিহীন। বর্তমানে তারা ভূমি ও গৃহহীন হয়ে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে ছোট ছোট ঝুপড়ি বানিয়ে বসবাস করে আসছে, এতে করে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা দুর্বিষহ হয়ে পড়েছে।
এতে আরও উল্লেখ করা করা হয়, ২০১৮ সালের ৭ ডিসেম্বর এ সকল ভূমিহীনদের জন্য গৃহ বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বরাবর আবেদন করেন তারা এবং ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি ফের আবেদন করা করা হয়। এছাড়া একই বছরের ২৬ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিকটও আবেদন করেন তারা। পরে পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশসহ আবেদনটি জেলা প্রশাসকের বরাবরে জমা করানো হয়। আবেদনের প্রেক্ষিতে রেভিনিউ ডেপুটি কালেক্টর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সমস্যা নিরসনের নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেতা হয়নি।
আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অনেক ভূমি ও গৃহহীনকে ঘর হস্তান্তর করা হলেও তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় বিষয়টি সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে এই ১৫০ ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসনের আবেদন জানানো হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























