ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ২৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৫৬, ২৬ জানুয়ারি ২০২১

করোনা ভ্যাকসিনের প্রায় ৪৫ হাজার ডোজ যাবে সিলেট বিভাগে

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সিরাম ইন্সটিটিউটের টিকার প্রথম চালানের ৫০ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। চার-পাঁচ দিনের মধ্যে টিকাগুলো পৌঁছে দেয়া হবে দেশের প্রতিটি বিভাগে। জানা গেছে, প্রথম চালানের টিকার মধ্যে সিলেট বিভাগে পাঠানো হবে প্রায় ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন।  

এই বিষয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিপ্তরের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেট বিভাগের জন্য ৩৭ কার্টুন ভ্যাকসিন আসবে। যার প্রতি কার্টুনে থাকবে ১২০০ ডোজ ভ্যাকসিন।

সিলেট বিভাগের জন্য আসা ৩৭ কার্টুন ভ্যাকসিনের মধ্যে মৌলভীবাজারে ৫ কার্টুন, হবিগঞ্জে ৬ কার্টুন ও ৭ কার্টুন পাঠানো হবে সুনামগঞ্জে। অবশিষ্ট কার্টুনগুলো সিলেট জেলার জন্য থাকবে বলে জানান ডা. আনিসুর রহমান।

সিলেট জেলায় করোনার ভ্যাকসিন প্রথমে নিবেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন: মৌলভীবাজারে কারা পাচ্ছেন করোনার টিকা?

এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন প্রস্তুত রাখা হয়েছে। এখানে সব ধরণের টিকা রাখা হয়।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে সিরাম ইনস্টিটিউটের ৫০ লাখ টিকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। টিকাগুলো গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

এ সময় সাংবাদিকদের পাপন জানান, প্রতিটি ভ্যাকসিনের স্যাম্পল আমরা ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। তারা ছাড়পত্র দিলে দেশের প্রতিটি জেলায় ভ্যাকসিন পৌঁছে দেবো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়