সিলেট প্রতিনিধি
একদিনের সফরে সিলেট যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী
মো. তাজুল ইসলাম
একদিনের সরকারি সফরে শুক্রবার সিলেট যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রীর একান্ত সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সিলেটে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী আগামী শুক্রবার সকাল নয়টায় ইউএস বাংলা বিমানের একটি ফ্লাইটে সিলেটে এসে পৌছাবেন। এরপর সকাল সাড়ে নয়টায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। বিকেল তিনটায় নগরের স্টার স্পেসিফিক হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। এরপর রাত সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























