সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৮ জানুয়ারি ২০২১
২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
সংগৃহীত
সিলেটের শাহজালাল উপশহর থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। ওই নারীর নাম রোকসানা আক্তার (৩৬)। তিনি জকিগঞ্জ থানার এওলাসার এলাকার আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে রোকসানাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯।
র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে রোকসানার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনিউজ/এবি/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























