সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:২৮, ৩০ জানুয়ারি ২০২১
গোলাপগঞ্জ ও জকিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
সংগৃহীত
তৃতীয় ধাপে দেশের ৬৩ টি পৌরসভায় চলছে ভোটগ্রহণ। এই ধাপে সিলেটের জকিগঞ্জ এবং গোলাপগঞ্জ পৌরসভায়ও উৎসবমুখর পরিবেশে সকাল থেকে শুরু হয়েছে ভোটের লড়াই। সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই দুই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভোটাররা। তবে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি পরিলক্ষিত করা গেছে। জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১২ হাজার ৩৩৮ জন। গোলাপগঞ্জ পৌরসভায় মোট ২২ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এছাড়া নির্বাচনকে সুষ্ঠু করতে দুটি পৌরসভায় কাজ করছেন ২০ জন ম্যাজিস্ট্রেট।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগের ধাপের সহিংসতার কথা মাথায় রেখে এবার আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমাদের সব কার্যক্রম অব্যাহত রয়েছে।
গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। নৌকা প্রতীক নিয়ে মো. রুহেল আহমদ, বিএনপির ধানের শীষ প্রতীকেগোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও মোবাইল প্রতীকে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মাঠে রয়েছেন।
এছাড়া জকিগঞ্জে এবার মেয়র পদ নিয়ে লড়াই করছেন ৮ জন প্রার্থী। যার মধ্যে তিনজনই আওয়ামী লীগের নেতা। তারা হলেন নৌকা প্রতীকে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জগ প্রতীকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও নারকেল গাছ প্রতীকে উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেছেন পৌরসভাগুলোতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























