ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৩, ৩০ জানুয়ারি ২০২১

সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২৪২ শিক্ষার্থী

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠিত হয়নি ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর পরিবর্তে বিশেষ পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে পরীক্ষার ফল। সারাদেশে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। এর মধ্যে সিলেট বোর্ডের রয়েছে ৪ হাজার ২৪২ জন। 

সিলেট বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৯ সালে এই শিক্ষাবোর্ডে ১ হাজার ৯৪ জন জিপিএ-৫ পেয়েছিলেন। সেই হিসেবে জিপিএ-৫ প্রাপ্তদের হার বেড়েছে প্রায় তিনগুণ। 

এই শিক্ষাবোর্ডের আওতাধীন সিলেট জেলায় ২ হাজার ৪২০ জন, হবিগঞ্জ জেলায় ৫৩২, মৌলভীবাজারে ৬৯৭ ও সুনামগঞ্জ জেলায় ১৯৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭৫৮ জন, মানবিকে ২৭১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগের ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শীর্ষ ফলাফল অর্জনকারীদের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা প্রায় সমান সমান। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ১৩৩ জন ও মেয়ে ২ হাজার ১০৯ জন।

করোনাভাইরাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছর এই বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করেছিলো ৬৭.০৫ শতাংশ শিক্ষার্থী।

উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪৮ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এ ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়