গোলাপগঞ্জ প্রতিনিধি
দ্বিতীয়বারের মতো গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল
আমিনুল ইসলাম রাবেল
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল।
স্বতন্ত্র প্রার্থী হিসবে লড়াই করে পৌরসভার ৯ কেন্দ্রে রাবেল পেয়েছেন ৫ হাজার ৮৫১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪৫৫৮টি ভোট।
উল্লেখ্য, রাবেল এবং পাপলু উভয়েই দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন।মনোনীত না হতে পেরে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছিলেন। দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনের আগেই দুজনকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল।
মেয়র পদে লড়াই করা অন্যান্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ৪ হাজার ২২২টি ভোট পেয়েছেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৯১৬ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























