জকিগঞ্জ প্রতিনিধি
২ ভোটের ব্যবধানে জকিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর জয়
আব্দুল আহাদ
মাত্র দুই ভোটের ব্যবধানে সিলেটের জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ।
স্বতন্ত্র প্রার্থী হিসবে পৌরসভার ৯ কেন্দ্রে নারকেল গাছ প্রতীকে আব্দুল আহাদ পেয়েছেন ২ হাজার ৮৩ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১ টি ভোট।
এবার জকিগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন ৮ জন। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট।
আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট ও বিএনপির প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন ৬৬১ ভোট।
মেয়র পদে আব্দুল আহাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শাদমান সাকীব। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৩৩৮ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























